কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ
ভোটার তালিকা। ছবি : সংগৃহীত

হালনাগাদ শেষে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীর থাকবেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ পরিচালক শরিফুল আলম।

ইসি সূত্র জানায়, খসড়া ভোটার তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশের পর পরই ইসির মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আছে। এগুলোর মধ্যে ১৩ লাখ ২০২২ সালে সংগ্রহ করা হয়েছিল। আর বাকি চার লাখ বিভিন্ন অফিসে এসে নিবন্ধন করেছেন। অর্থাৎ, খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার থাকতে পারে। এটা ১ জানুয়ারি থেকে সন্নিবেশ করা হবে। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এ তথ্য পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই নিবন্ধন শেষ করেন না। এই সংখ্যা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X