কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১০:৪৮ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর মৃত্যুতে এবি পার্টির শোক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মন্জু।

নেতারা এক শোক বার্তায় বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের মতো এবি পার্টিও দুঃখ ভারাক্রান্ত এবং বেদনাহত।

তারা বলেন, অসুস্থ সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তার হাসিমুখ ছবি এবং চিকিৎসকদের মাধ্যমে তার স্বাস্থ্য সংক্রান্ত ব্রিফিং শুনে মনে হয়েছিল তার অবস্থা তত গুরুতর নয়। কিন্তু আজ হঠাৎ করে তার মৃত্যু সংবাদে পরিবারের সদস্যসহ বহু ধর্মপ্রাণ মানুষের নিকট শোকাতুর পরিস্থিতি তৈরি করেছে। তার চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছিল কিনা তা তদন্ত করা উচিত বলে নেতারা মনে করেন।

এবি পার্টির নেতারা বলেন, অত্যন্ত সুবক্তা ও মুফাসসিরে কোরআনের এই ইসলাম প্রচারকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তার সব গুনাহ মাফের জন্য দোয়া করছি। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, ভক্ত, অনুরক্তসহ সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X