কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ

পুলিশের লাঠিচার্জ। ছবি : সংগৃহীত
পুলিশের লাঠিচার্জ। ছবি : সংগৃহীত

রাজধানীর এনসিটিবি কার্যালয়ের সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ছয় শিক্ষার্থীসহ সাতজন আহত হন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে, হাইকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম নেবুলা (২২), জাহিদুল ইসলাম রিয়াদ (২২), নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের মারুফ হোসেন (২০), ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ইভান তাহসিব (২৩), ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (২৪) এবং পথচারী মো. বাবুল (৪৮)।

আহত ইভান তাহসিব অভিযোগ করেন, তারা সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছিলেন। তারা হাইকোর্ট এলাকায় পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান নিক্ষেপ করে।

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে দুপক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

উল্লেখ্য, নবম ও দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভারেন্টি। এরপর সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি সংযুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১০

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১১

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১২

ভলিবলের কামাল আর নেই

১৩

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৪

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৫

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৬

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৭

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৮

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৯

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

২০
X