কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মামুন

লিটন মাহমুদ ও মামুন খান। ছবি : কালবেলা
লিটন মাহমুদ ও মামুন খান। ছবি : কালবেলা

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদকে সভাপতি ও রাইজিং বিডির স্টাফ রিপোর্টার মামুন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে ডেইলি স্টারের রিপোর্টার এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে সকাল-সন্ধ্যার নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক পদে জনবাণীর জ্যেষ্ঠ প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ।

এ ছাড়া বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিবেদক তসলিম হোসেন (রনি) কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X