শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে বেদম পেটালো মোহাম্মদপুরের কিশোর গ্যাং

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে পুলিশ। আসামি ধরতে গিয়ে পুলিশ এই হামলার শিকার হয়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুরের বসিলার বোর্টঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীমউদ্দীন, খোরশেদ আলম ও এএসআই সোহেল রানা।

জানা যায়, সন্ধ্যায় বসিলার বোর্টঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলার আসামিদের ধরতে অভিযানে গেলে নারী-পুরুষ মিলে পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে তারা পুলিশ সদস্যদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ওই ঘটনায় ৪ পুলিশ আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, বুধবারের এ ঘটনার পর ঘটনাস্থলে অভিযান চালায় যৌথবাহিনী। ওই অভিযানে ১৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বেসামাল হয়ে পড়ে। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ের থেকে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। পাশাপাশি আরও ভালো করতে সর্বদা কাজ করে যাচ্ছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X