কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের সুখবর জানিয়ে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

সৌদি আরব ও মালয়েশিয়ায় যেতে প্রবাসী কর্মীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভাড়ায় যে ছাড় দিয়েছে তা নিজের ফেসবুক আইডিতেও জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ‘প্রবাসীদের জন্য সুখবর’ লিখে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি।

এতে তিনি লেখেন, প্রবাসীদের জন্য সুখবর!

১. প্রায় ৫৮,০০০ টাকা (৪৮০ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-জেদ্দা, ঢাকা-রিয়াদ, ঢাকা-দাম্মাম, ঢাকা-মদিনা রুটে ভাড়া প্রায় ৪৩,৫০০ টাকা (৩৬০ মার্কিন ডলার) হয়েছে। অর্থাৎ, ভাড়া কমেছে প্রায় ১৪,৫০০ টাকা।

২. প্রায় ২১,০০০ টাকা (১৭৫ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর রুটে ভাড়া প্রায় ১৮,০০০ টাকা (১৫০ মার্কিন ডলার) হয়েছে। অর্থাৎ, ভাড়া কমেছে প্রায় ৩,০০০ টাকা। তার ওই পোস্টে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এই পোস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিটিও তুলে ধরেন তিনি। লেখেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ায় যেতে সম্মানিত প্রবাসী কর্মীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় প্রদান করছে। ওয়ার্কার ফেয়ার বা শ্রমিক ভাড়া নামের এই সুবিধা ১০ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত প্রযোজ্য থাকবে। এই ভাড়া শুধুমা নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন রুটে বর্তমানে মূল ভাড়া (কর বাদে) ৩৬০ মার্কিন ডলার, যা পূর্বে ঢাকা-জেদ্দা রুটে ৪৮০, ঢাকা-রিয়াদ রুটে ৪০০, ঢাকা-মদিনা রুটে ৪৩০ এবং ঢাকা-দাম্মাম রুটে ৪০০ মার্কিন ডলার ছিল। এছাড়া, ঢাকা-কুয়ালালামপুর রুটের বর্তমান ভাড়া ১৫০ মার্কিন ডলার, যা পূর্বে ছিল ১৭৫ মার্কিন ডলার।’

‘ওয়ার্কার ফেয়ার বা শ্রমিক ভাড়া নামের এই সুবিধা পেতে সম্মানিত যাত্রীদের বিএমইটি (BMET) ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমইটি (BMET) সত্যায়িত ভিসা থাকতে হবে। এখানে উল্লেখযোগ্য যে, ওমরাহ, ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না।’

‘এই ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোন বিক্রয় কেন্দ্র অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X