কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বসন্তের হিমেল হাওয়া এখনো শীতের জানান দিচ্ছে। এ অবস্থায় সারা দেশে বৃষ্টির প্রবল সম্ভাবনা কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি লিখেন, আগামী বৃহস্পতিবার থেকে সোমবার (২০-২৪ ফেব্রুয়ারি) সারা দেশে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল শঙ্কা করা যাচ্ছে। ৬৪টি জেলার উপরেই বৃষ্টিপাতের শঙ্কা করা যাচ্ছে।

এদিকে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১০

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১১

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১২

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৩

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৪

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৫

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৬

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৭

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৮

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৯

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

২০
X