কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় শিশু পার্কে ফিরছে শহীদ জিয়ার নাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগের শিশুপার্কের নাম ২০১৮ সালে পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়। ‘শহীদ জিয়া শিশু পার্ক’ থেকে নতুন নাম হয় ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’। নতুন নামকরণ করলেও পার্কটি চালু করতে পারেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অর্ন্তবতী সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পর শিশু পার্কটিতে ফিরছে জিয়াউর রহমানের নাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চতুর্থ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ‘নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের পূর্বেই বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোল সমূহ মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত সরকারে সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে নামকরণকৃত ১০টি প্রতিষ্ঠান/স্থাপনার নাম পরিবর্তন করে পূর্বের নাম বহাল এবং কয়েকটি স্থাপনা/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়। সভায় শাহবাগের ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘শহীদ জিয়া শিশু পার্ক করার সুপারিশ করা হয়েছে।’

একসময় শাহবাগের শিশু পার্কটি ছিল রাজধানীর শিশু-কিশোরদের বেড়ানো ও বিনোদনের জন্য আকর্ষণীয় এক স্থান। নাগরদোলা, ঘোড়া, উড়োজাহাজ, রেলগাড়িসহ এখানকার রাইডগুলো শিশুদের আনন্দ দিয়েছে দীর্ঘদিন। ছয় বছর ধরে সংস্কারের নামে ফেলে রাখা হয়েছে শিশুপার্কটি। কোলাহল হারিয়ে পার্কটি এখন সুনসান। এতে বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু–কিশোরেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X