বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০১:০০ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজান ও ঈদ উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে ডিবির অ্যাকশন শুরু

অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে অলআউট অ্যাকশন শুরু। আজ থেকে মাঠে থাকবে ডিবি পুলিশ।

এসময় ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়া বা বাসায় তল্লাশি করার চেষ্টা করলে ডিবিকে জানানোর অনুরোধ জানান তিনি।

শনিবার (০১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এসব তথ্য জানান।

তিনি বলেন, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এই সময় মার্কেট শপিংমল বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

এসময় রেজাউল করিম মল্লিক দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে।

ডিবির গোয়েন্দা তথ্য বলছে, অপরাধীদের মধ্যে একটি বড় অংশই ১৫ থেকে ৩০ বছর বয়সীর। পতিত সরকারের কিছু লোকজন কিশোর গ্যাং সদস্যদের দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন বলেও তথ্য রয়েছে।

এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, ডিএমপি যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি) সৈয়দ হারুন অর রশীদ ও ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X