কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ধূমপান না করার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশ্যে ধূমপান না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : কালবেলা
প্রকাশ্যে ধূমপান না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : কালবেলা

প্রকাশ্যে ধূমপান করা যে অপরাধ, তা স্মরণ করিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি প্রকাশ্যে ধূমপান না করার অনুরোধ জানিয়েছেন।

রোববার (০২ মার্চ) ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অনুরোধ জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মোহাম্মদপুরের লালমাটিয়ায় দুই নারীর ধুমপানকে কেন্দ্র করে ‘মব’ তৈরির বিষয়ে জানতে চাওয়া হয়। তখন তিনি বলেন, দুই নারীর ওপর হামলার ঘটনায় আমি যতটা জেনেছি তারা দুজনে সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু লোক নামাজে যাওয়ার সময়ে তাদের বাধা দেয়। তাদের ওপর চা ছুড়ে মারা হয়েছে।

প্রকাশ্যে ধূমপান না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন নারী পুরুষ সবার জন্যই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। এটা কিন্তু অপরাধ, এটা সবাই মেনে চলবেন। সবাইকে অনুরোধ করব বাহিরে কেউ সিগারেট খাবেন না। এখন রোজায় সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন বাইরে খাবার না খান। এটা রোজাদারদের জন্য সম্মান দেখানো।

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যেনো জিনিসপত্রের দাম না বাড়ায়। অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আমাদের দেশে উল্টো সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। ব্যবসায়ীদের অনুরোধ করবেন যেন তারা জিনিসপত্রের দাম না বাড়ায়।

বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পুলিশি অভিযান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান না থাকলেও গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম আছে, এটাও আপনাকে বলতে হবে। যদি অভিযান না চালিয়ে জিনিসপত্রের দাম কম থাকে, এটা ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X