কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরার সেই শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি

হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে ব্রিফিং করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। ছবি : সংগৃহীত
হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে ব্রিফিং করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। ছবি : সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি। এই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল নিয়োগ করা হয়েছে।

রোববার (০৯ মার্চ) হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহযোগিতায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী প্যানেল নিয়োগ দিয়েছেন।

কায়সার কামাল বলেন, আসামিদের বিচারের জন্য তথা ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলা পরিচালনায় বিএনপির পক্ষ থেকে এই আইনজীবী প্যানেল কাজ করবে। আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের একটা খরচ থাকে, সে খরচটা তারেক রহমান ব্যক্তিগতভাবে বহন করবেন। ভুক্তভোগী পরিবারের পক্ষে এই আইনজীবী প্যানেল কাজ করবে, যেন প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়।

নিয়োগপ্রাপ্ত আইজীবীরা হলেন- অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

এর আগে গতকাল শনিবার আট বছরের শিশুটির মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির চিকিৎসা ও তার সঙ্গে হওয়া অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X