কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফটোশপের মাধ্যমে আহত দেখিয়ে জুলাই ফাউন্ডেশনে প্রতারণার অভিযোগ

নিজেকে আহত দেখানোর জন্য ছবি ফটোশপ করেছেন নয়ন সিকদার । ছবি: সংগৃহীত
নিজেকে আহত দেখানোর জন্য ছবি ফটোশপ করেছেন নয়ন সিকদার । ছবি: সংগৃহীত

ফটোশপের মাধ্যমে গণ-অভ্যুত্থানে আহত দেখিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা দাবি করার অভিযোগ উঠেছে নয়ন সিকদার নামে গাজীপুরের এক ব্যক্তির বিরুদ্ধে ।

বুধবার (১২ মার্চ) দৈনিক প্রথম আলো প্রত্রিকার একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে জানানো হয়েছে, নয়ন সিকদার নামের এক ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানে আহত দাবি করে সহায়তার জন্য ফাউন্ডেশনে গিয়েছিলেন। তিনি নিজে হাসপাতালে ভর্তি থাকার যে ছবি জমা দেন, সেটি সম্পাদিত (ফটোশপ করা), যা সহজেই ধরা যায়। প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর নয়ন বলেন, তিনি গাজীপুরে একটি দোকানে কাজ করেন। ভুয়া কাগজপত্রের সঙ্গে আবেদন বিশ্বাসযোগ্য করতে ছবিটি দিয়েছিলেন। লিখিত বক্তব্য রেখে পরে নয়নকে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া প্রতিবেদনটিতে আরও কয়েকজনের প্রতারণার কথা তুলে ধরা হয়েছে। এতে ফারহানা ইসলাম ও মহিউদ্দিন নামে দুইজন জুলাই গণ-অভ্যুত্থানে আহত দাবি করে গত রোববার সহায়তার টাকা নিতে গিয়েছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে। কিন্তু সেখানে তাদের প্রতারণার চেষ্টাটি ধরা পড়ে যায়। ফারহানা ও মহিউদ্দিন চিকিৎসার নথিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু যাচাই করে দেখা যায়, তারা দুজনে যে এক্স-রে রিপোর্ট দিয়েছেন, তা হুবহু এক।পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফারহানা ও মহিউদ্দিন স্বীকার করেন, তারা আন্দোলনে আহতই হননি। চিকিৎসাসংক্রান্ত সব কাগজপত্র তৈরি করে দিয়েছেন ফারহানা ইসলামের স্বামী নাজিরুল বাশার। নাজিরুল কেরানীগঞ্জের নিউ লাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের একজন বলে উল্লেখ করা প্রতিবেদনটিতে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এভাবে অনেকেই সহায়তার জন্য যাচ্ছেন, যাদের কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত, কেউ গাছ থেকে ফেলা ডাবের আঘাতে আহত, কেউ পড়ে গিয়ে আহত। কিন্তু দাবি করছেন, তারা জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X