কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যা চালিয়ে আ.লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা 
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা 

গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তারা।

নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসন দেশবাসী মেনে নেবে না। দীর্ঘ ১৬ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি এবং জুলাই-আগস্টের গণহত্যা করার পর আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। গণপ্রত্যাখ্যাত আওয়ামী ফ্যাসিবাদীদের এ দেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বরং আওয়ামী আমলের দুর্নীতি, গুম, খুন, হত্যা, গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সংস্কার ও নির্বাচনকে নির্বিঘ্ন করতে জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টি হওয়ার মত তৎপরতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’ - এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নির্বিচার হামলা ও গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল শনিবার বিকেলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমীর আহমদ আলী কাসেমী। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মুফতি আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক আসাদ, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X