কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যেভাবে আসবেন

পথ নির্দেশনা। ছবি : সংগৃহীত
পথ নির্দেশনা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার (১২ এপ্রিল) পালন করা হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এ কর্মসূচিতে আগতদের উদ্দেশ্যে পথ নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ নামে ফেসবুক পেজে এ নির্দেশিকা দেওয়া হয়েছে।

দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণ-জমায়েত হবে বিকাল ৩টায়।

সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গাজায় আগতদের জন্য গেট ও রাস্তা ব্যবহারের নির্দেশনা:

‘মার্চ ফর গাজা’র পথ নির্দেশনাঃ

স্টার্টিং পয়েন্ট ১. বাংলামোটর প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট (শাহবাগ হয়ে)

স্টার্টিং পয়েন্ট ২. কাকরাইল মোড় প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট (মৎস ভবন হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৩. জিরো পয়েন্ট প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেট (দোয়েল চত্বর হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৪. বখশীবাজার মোড় প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেট (শহীদ মিনার হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৫. নীলক্ষেত মোড় প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেট (ভিসি চত্বর হয়ে)

বিশেষ নির্দেশনাসমূহ:

১. টিএসসি মেট্রো স্টেশন আজ বন্ধ থাকবে।

২. সব পরীক্ষার্থীদের জন্য সব রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে।পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইল।

সাধারণ দিক নির্দেশনা:

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।

৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: মার্চ ফর গাজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X