কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ পাচারকারীরা শয়তানের মতো, এদের ধরা মুশকিল : দুদক কমিশনার

দুদকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
দুদকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী বলেছেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমরা জেনে শুনে চুপ থাকব না, পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারীরা শয়তানের মতো। শয়তান শিরায় ও উপশিরায় যায়। শয়তান দেখা যায় না, কিন্তু শয়তানের কর্মকাণ্ড মানুষ ভোগে।

অর্থ পাচারকারীর জন্যে আমরা দুর্ভোগে ভুগছি। পাচারকারীকে যদি আমরা কোনোভাবেই ধরতে পারি ইনশাআল্লাহ তাদের আমরা ছাড় দিব না- যুক্ত করেন তিনি।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

দুদক কমিশনার বলেন, যারা দেশের অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা নিয়ে রেমিট্যান্স হিসেবে পাঠায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তবে অবশ্যই তা দুদকের আওতার মধ্যে আসতে হবে।

দুদকের নজরদারি আরও জোরদার করা হয়েছে। আমরা বিভিন্ন জেলা থেকে দক্ষ অফিসারদের হেড কোয়ার্টারে নিয়ে আসছি, যাদের কাজের স্লো গতি দেখেছি তাদের মফস্বল এ পাঠাচ্ছি। দুদকের এই প্রক্রিয়াটা চলমান থাকব দুদকের স্টাফদের মাঝে দুর্নীতির কোনো গন্ধ পেলেই ছাড় দিচ্ছি না।

তিনি আরও বলেন, দুদকের স্টাফদের মাঝে দুর্নীতির কোনো গন্ধ পেলেই কাউকে ছাড় দিচ্ছি না। দুর্নীতির বিরুদ্ধে ড. মোমেন কমিশন খুবই সোচ্চার, একবারে জিরো টলারেন্স। নিজের স্টাফদের বিরুদ্ধেও।

তিনি বলেন, আগে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশনে যাচ্ছি, এতে যদি সম্ভব না হয় আমরা তাহলে তারাও (দুদক কর্মকর্তারা) বিচারের সম্মুখীন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১০

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১১

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১২

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৩

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৪

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৫

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৬

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৭

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৮

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৯

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

২০
X