শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সম্পত্তি ক্রোকের প্রস্তাব করবে আপ বাংলাদেশ

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভা। ছবি : কালবেলা
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভা। ছবি : কালবেলা

সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি সরকারের কাছে দলগতভাবে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের প্রস্তাব করবে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)। এসব সম্পত্তি জনগণের কল্যাণে ব্যবহারের দাবি জানাবেন তারা।

রোববার (১১ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এর সঞ্চালনায় সাধারণ সভায় মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমাদসহ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ৮২ সদস্যের মধ্যে ৬৭ জন উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় আপ বাংলাদেশের মূলনীতি, সংগঠন বিস্তৃতি ও আগামী দিনের রাজনৈতিক পলিসি নিয়ে আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত হয়। এসময় সংগঠন পরিচালনায় তিনটা কমিটি গঠন এবং দ্রুত জেলা-উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ কালবেলাকে বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসবিরোধী আইনে শুধু নিষিদ্ধ করলে হবে না। তাদের সব সম্পত্তি ক্রোক করতে হবে। এছাড়া জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এটি আমরা অন্তর্ভুক্তি সরকারের কাছে প্রস্তাব করব। এছাড়া আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা অনলাইনে জুলাই যোদ্ধাদের বিভিন্ন হুমকি দিচ্ছে। এ বিষয়ে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানাব আমরা।

আরেফিন বলেন, প্রথম সভায় আমরা ৩টি কমিটি গঠন করেছি। তারমধ্যে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এবং ফাইন্যান্স পলিসি কমিটিকে ৭ দিনের মধ্যে প্রস্তাবনা দিতে বলা হয়েছে। এছাড়া ৪৫ দিনের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ প্রস্তাব করার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জেলা-উপজেলা কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। সংগঠন বিস্তৃতিতে আমরা উপজেলায় উপজেলায় সফর করব এবং বিভিন্ন কর্মসূচি পালন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X