কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত আ.লীগ ষড়যন্ত্র করছে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের দোয়া অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনকে ঘিরে শঙ্কা ও ষড়যন্ত্র রয়েছে। কিছু বিষয় দৃশ্যমান, কিছু বিষয় দৃশ্যমান নয়। তাই ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত অনিশ্চয়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকতে হবে। বর্তমানে সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে, যা একটি চলমান প্রক্রিয়া।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ধ্বংস করার উদ্দেশেই খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোগান্তির শিকার হলেও, বেগম খালেদা জিয়ার ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। তাকে গৃহহীন করা হয়েছে। তিলে তিলে তাকে শেষ করার জন্য এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করেছেন, করে যাচ্ছেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া সব খুন-হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে। সাম্প্রদায়িক শক্তি এবং পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১০

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১১

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১২

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৪

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৫

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৭

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৮

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৯

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

২০
X