কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

বাস টার্মিনাল। ছবি : সংগৃহীত
বাস টার্মিনাল। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ মে থেকে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট এই অগ্রিম বিক্রি করবেন বাস মালিকরা।

বুধবার (১৪ মে) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি বলেন, আগামী ১৬ মে শুক্রবার থেকে বাস মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার সব টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন–উভয় মাধ্যমেই টিকিট পাবেন।

ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়া নিয়ে তিনি বলেন, ‘গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না, ফলে মালিকরা তাদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী একটা ভাড়া নির্ধারণ করেন।

এবার আমরা মালিকেরা বসেছি এবং এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১১

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১২

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৩

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৪

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৫

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৬

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৭

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৮

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৯

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

২০
X