কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৬:০৩ এএম
আপডেট : ০১ জুন ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

অভয়নগরে সহিংসতায় জড়িতদের বিচার ও ক্ষতিপূরণ দাবি

বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের বাড়েদা পাড়ায় সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

শনিবার (৩১ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে ‘হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

যশোরের অভয়নগরসহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন, ধর্ষণ, হয়রানি, মিথ্যা মামলার প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট লাকী বাছাড়, আশিষ কুমার অঞ্জন, সাজেন কৃষ্ণ বল, স্বপন বাড়ৈ, রঞ্জন সরকার, তুর্য রুদ্র, প্রোসেনজিৎ কুমার হালদার, ইঞ্জিনিয়ার জীবন মণ্ডল, জ্যোতি বাছাড় প্রমুখ।

তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব নির্যাতন-নিপীড়নের ঘটনা সংঘটিত হয়েছে, সেগুলোর এখন পর্যন্ত বিচার হতে দেখিনি। যদি এসব ঘটনার বিচার হতো, তাহলে একই ঘটনা বার বার বাংলাদেশে ঘটতো না। এতে করে হিন্দু সম্প্রদায়ের মাঝেও স্বস্তি ফিরে আসতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X