কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৪:১২ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি : কালবেলা
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জে ‘নলেজ পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় তারা একই পার্কে নির্মাণের শেষ পর্যায়ে থাকা ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ পরিদর্শন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ বলেন, বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ অনুযায়ী স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে আইসিটি খাত হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই প্রকল্প এলাকাটি সিলেট শহর হতে ২৫ কিলোমিটার (কিমি) এবং এয়ারপোর্ট হতে ২০ কিমি এবং নতুন রেলস্টেশন হতে মাত্র ২৮ কিমি দূরে হওয়ায় বিনিয়োগের জন্য খুবই উপযোগী। আর দেশি-বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন খুবই উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। এই হাই-টেক পার্কে দক্ষ মানবসম্পদ সৃষ্টিসহ বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হবে; যা এই অঞ্চলের অর্থনীতির আমূল পরিবর্তনে অসামান্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে আইরিশ ইলেক্ট্রোনিক্স লিমিটেড এক একর জমিতে হোম এপ্লায়েন্স এবং ইলেক্ট্রিক গাড়ি প্রস্তুত করবে। এখানে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রায় ২০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া টুগেদার আইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই পার্কে এক একর জমিতে ফ্রিজ, কনডেনসার এবং এসির কম্প্রেসার প্রস্তুত করবে। প্রাথমিকভাবে তারা ১০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং ১০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সাথে এই দুটি কোম্পানিরও নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্। আর প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক জানান, প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের অভ্যন্তরে ২.৮৫ একর জায়গায় এই ‘নলেজ পার্ক’ স্থাপনের কাজ চলছে। এটি শেষ হলে এখানে প্রায় এক হাজার জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া প্রকল্পের আওতায় প্রতি বছর তিন হাজারজনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X