রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কোস্টগার্ড মহাপরিচালকের সঙ্গে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কোস্টগার্ড সদর দপ্তরে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সঙ্গে রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টারের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
কোস্টগার্ড সদর দপ্তরে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সঙ্গে রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টারের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার এবং জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্স, অপারেশন সোভেরিন বর্ডার্সের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধিদল।

সোমবার (২৩ জুন) কোস্টগার্ড সদর দপ্তরে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বিকাশে দুই দেশের যৌথ অংশীদারত্বকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ ও কৌশলগত সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স পেশাদারিত্ব ও অভিন্ন সংকল্পের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক জানান, অস্ট্রেলিয়ার সহায়তায় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বাহিনীর কার্যকারিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানানো হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থে গঠিত অংশীদারত্বের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের মৈত্রী দীর্ঘজীবী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X