কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন অর্থায়ন জরুরি

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

বাংলাদেশে উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ বিবেচনায় স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি জরুরি। ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য খাতে মোট বাজেটের ৫ দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কিছুটা বেশি। বিশেষজ্ঞদের মতে, এই বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের মতো মারাত্মক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা প্রয়োজন।

বুধবার (০৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক সিনিয়র সাংবাদিক কর্মশালায় এই সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২২ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ। তবে অসংক্রামক রোগ মোকাবিলায় অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ, যা খুবই অপ্রতুল। উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদানের কাজ শুরু হলেও উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করা জরুরি এবং এজন্য টেকসই অর্থায়ন প্রয়োজন।

কর্মশালায় আরও জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশন জাতীয় বাজেটের ১৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করলেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে তা ৫ শতাংশের আশেপাশেই থাকছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ করে উচ্চ রক্তচাপের ন্যায় অসংক্রামক রোগ মোকাবেলায় দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এখাতে টেকসই অর্থায়ন জরুরি।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম, হেড অব প্রোগ্রামস মো. হাসান শাহরিয়ার এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক পর্বটি পরিচালনা করেন এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম এবং সমাপনী বক্তব্য প্রদান করেন বিডিনিউজ২৪.কম এর চিফ ক্রাইম করেসপন্ডেন্ট ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স’র কনভেনর মতুর্জা হায়দার লিটন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X