কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত, চীন ও রাশিয়া শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু : এ আরাফাত

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু। পশ্চিমা দেশগুলোর বাইরে চীন এবং রাশিয়াও শেখ হাসিনার বন্ধু। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং কাতার শেখ হাসিনার বন্ধু। ন্যাটোভুক্ত দেশ তুরস্কও শেখ হাসিনার বিশ্বস্ত বন্ধু। ইউরোপের বেশিরভাগ দেশই শেখ হাসিনার বন্ধু, বিশেষ করে ফ্রান্স খুবই বিশ্বস্ত বন্ধু।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে এ আরাফাত তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ২০২১ সালে ফ্রান্সে দ্বিপক্ষীয় সফরে শেখ হাসিনাকে নজিরবিহীন সম্মান দেখিয়েছিল ফ্রান্সের সরকার। যদিও বাংলাদেশ ও ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের ইতিহাস বেশ কম হয়েছে কিন্তু, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা সফর করবেন।

এদিকে দেশের মধ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রায় সকলেই, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রায় সকলেই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা জনগণের অধিকাংশ, অর্থাৎ বৃহদাংশই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখেন। সর্বশেষ আই আর আই জরিপেও দেখা যায় দেশের জনগণের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান এশিয়া ফাউন্ডেশনও সম্প্রতি একটি জরিপ করেছে, সেই জরিপেও দেখা যায় শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে।

তিনি আরও বলেন, এরকম একটি বাস্তবতায় কোনো বোকাও কী চিন্তা করবে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী চক্র ক্ষমতায় চলে আসবে? এমন স্বপ্ন যারা দেখছেন, তাদের জন্য সমবেদনা!

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং আওয়ামী লীগ আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X