বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন আকতার হোসেন

অধ্যাপক ড. আকতার হোসেন। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. আকতার হোসেন। ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় পর প্রধান অর্থনীতিবিদ নিয়োগ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। আগামী ২ বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. আকতার হোসেন। সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আখতার হোসেনকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর গত ১ জুলাই থেকে তিনি অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে পদ অনুযায়ী তিনি সব ধরণের সুবিধা গ্রহণ করবেন। ড. আখতার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে স্নাতক (১৯৭৮) ও স্নাতকোত্তর (১৯৮০) ডিগ্রি প্রথম স্থান অর্জন করেন। এরপর ১৯৮১-৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে প্রায় এক বছর কর্মরত ছিলেন। পরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ও লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে এম.এ. (সম্মান) ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার ওপর ভিত্তি করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ‘Inflation, Economic Growth and the Balance of Payments in Bangladesh’ শিরোনামে একটি বই প্রকাশিত হয়। এই গবেষণার জন্য তিনি লা ট্রোব বিশ্ববিদ্যালয় পদক অর্জন করেন। পিএইচডি ডিগ্রির পর তিনি ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট লেকচারার হিসেবে অর্থনীতি বিভাগে যোগ দেন এবং প্রায় ৩০ বছর এখানে কর্মরত ছিলেন। ২০২০ সালে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আগাম অবসর গ্রহণ করেন। এরপর ২০২৩ সাল পর্যন্ত তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে সম্মানিত অধ্যাপক হিসেবে গবেষণা ও পিএইচডি পর্যবেক্ষণের কাজ চালিয়ে যান। ২০২৪ সালে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পালনের জন্য তিনি বর্তমানে ইউআইইউ থেকে ছুটিতে রয়েছেন।

শিক্ষকতা ছাড়াও ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত আকতার হোসেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কোর্স সামগ্রী তৈরি করতেন। এছাড়া ২০০৪ সালে তিনি বিশ্বব্যাংকের রেসিডেন্ট ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশ ব্যাংকে নিয়োজিত ছিলেন।

তিনি বিশ্বব্যাপী বহু আন্তর্জাতিক সম্মেলনে ৩৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকার বহু দেশে পরিদর্শন করেছেন।

অধ্যাপক হোসেন বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতি, মুদ্রানীতি, কেন্দ্রীয় ব্যাংকিং এবং ইসলামি ব্যাংকিং বিষয়ে গবেষণায় বিশেষজ্ঞ। আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে তার ৮৭টি গবেষণা প্রবন্ধ, ২৭টি গ্রন্থ অধ্যায় এবং একাধিক বই প্রকাশিত হয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ও গবেষক হিসেবে কাজ করেছেন।

ব্যক্তিগত জীবনে ড. হোসেন মাদারীপুর জেলার একটি বড় জমিদার ও রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আর নিলুফার ইয়াসমিনের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র ও তিন কন্যা রয়েছে, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত। কেউই অর্থনীতিতে যুক্ত নন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X