কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজে ভোক্তা অধিকার বিষয়ে আলোচনা সভা

ঢাকা কলেজে ভোক্তা অধিকার বিষয়ে সিওয়াইবির আলোচনা সভা। ছবি : কালবেলা
ঢাকা কলেজে ভোক্তা অধিকার বিষয়ে সিওয়াইবির আলোচনা সভা। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ঢাকা কলেজে ‘ভোক্তা অধিকার বিষয়ে আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর যৌথ আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে সভায় ঢাকা কলেজসহ পার্শ্ববর্তী কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেন। এতে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ওপর প্রেজেন্টেশন দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম আরেফিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, সিওয়াইবি ঢাকা কলেজের প্রধান উপদেষ্টা অধ্যাপক আনোয়ার মাহমুদ, উপদেষ্টা মুজাহিদুল ইসলাম ও মো. ইকবাল হোসাইন, সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ ফরাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুন্না, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জাহিদুল ইসলাম মিয়াজি ও বিডি জবসের এজিএম মোহাম্মদ আলী ফিরোজ। সভায় সভাপতিত্ব করেন সিওয়াইবি ঢাকা কলেজের সভাপতি মো. ইমরান হোসাইন।

সভায় মোহাম্মদ আলীম আখতার খান ভোক্তা অধিকার আইন-২০০৯ এর সীমাবদ্ধতা তুলে ধরেন। আইনটি সংস্কারের জন্য ইতোমধ্যে একটি কমিটি করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে কমিটি সংশোধনের প্রস্তাব প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠাবে বলে তিনি জানান।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার বলেন, আমরা নিয়মিত যেসব খাবার খাই তার কোনো কিছুই নিরাপদ নয়। এজন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য ছাত্রসমাজকে সচেতন হতে হবে।

সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, আমরা যেখানেই যাই সেখানেই হয়রানি ও প্রতারণার শিকার হই। মানুষ একটি দুষ্টুচক্রে আটকে আছে। এজন্য তরুণদের এগিয়ে আসতে হবে। প্রথমে নিজে ও পরিবারকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করতে হবে। পাশাপাশি ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে ভোক্তা সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X