কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় মানব পাচার

লাখ লাখ টাকা খরচ করে নিঃস্ব হচ্ছেন বাংলাদেশি কর্মীরা

মানব পাচার। ছবি : সংগৃহীত
মানব পাচার। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় কাজের প্রলোভনে ভ্রমণ ভিসার মাধ্যমে বাংলাদেশি কর্মীদের মানব পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার বাংলাদেশি। লাখ লাখ টাকা খরচ করে দেশটিতে গেলেও কাজ না পেয়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন তারা।

জানা গেছে, গত বছরের ৩১ মে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ সরকার এখনো এই বাজার পুনরায় চালু করতে পারেনি। এর ফলে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছে কিছু চক্র। সাত মাসে চার শতাধিক কর্মী ভ্রমণ ভিসার নামে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কেউ বিমানবন্দর থেকে ফেরত এসেছেন, আবার কেউ গ্রেপ্তার হয়ে সাজা ভোগ করে ফিরেছেন।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজার বৈধভাবে চালু করা সম্ভব না হলে এই অবৈধ প্রবাহ থামানো যাবে না।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বাজারটি চালু করতে হলে সিন্ডিকেটের শর্ত মেনে নিতে হবে। তবে মানব পাচার রোধে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তারা জানায়।

আগামী ১১ আগস্ট শ্রমবাজার ইস্যুতে আলোচনা করতে মালয়েশিয়া যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভিবাসনসংশ্লিষ্টরা আশাবাদী, এই বৈঠকের পর শ্রমবাজার উন্মুক্ত হতে পারে। এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল মালয়েশিয়া সফর এবং ঢাকায় দুই দেশের ওয়ার্কিং কমিটির বৈঠকে অংশ নেন। কিন্তু সিন্ডিকেটসহ অন্য শর্তের কারণে বাজারটি চালু হয়নি।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে, আমরা নির্ধারণ করব। এটি দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি, যেটিকে আমরা সিন্ডিকেট বলি। এখন সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে। সেটি আমাদের মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতা করেই করতে হবে।’

ড. আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার সরকার চুক্তি পরিবর্তন না করলে আমাদের দুটি পথ খোলা রয়েছে। একটি হচ্ছে তাদের কথা অনুযায়ী ২৫, ৫০ কিংবা ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো, অন্যটি মালয়েশিয়াকে জানানো যে আমরা কর্মী পাঠাব না।

সূত্র : কালের কণ্ঠ

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X