কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে শক্তিশালী ‘ঈশান’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ঈশান। এটি দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোয় বেশি প্রভাব ফেলবে ও দেশের উজানে বৃষ্টির ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যাপ্রবণ নিচু এলাকা প্লাবিত হতে পারে।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) নিজেদের ফেসবুক পেজে এমন বার্তা দেয়।

বার্তায় বলা হয়, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এবং এর কারণে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টি হতে পারে।

এটি চলতি বছরের ১০ম বৃষ্টিবলয় ও ষষ্ঠ মৌসুমি বৃষ্টিবলয়, যা রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ হয়ে দেশে প্রবেশ করবে ও ৯ আগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে।

এই বৃষ্টিবলয় সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। বেশ সক্রিয় থাকবে রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে। মাঝারি সক্রিয় থাকবে বরিশাল ও খুলনা বিভাগে।

বিডব্লিউওটি জানিয়েছে, বৃষ্টিবলয় সর্বাধিক সক্রিয় থাকবে ৪ থেকে ৮ আগস্ট। দেশের ৪০ থেকে ৬০ ভাগ এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে বৃষ্টি হবে। বেশি হবে উত্তরাঞ্চলে।

এর ফলে বজ্রপাত অপেক্ষাকৃত বেশি হবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যাপ্রবণ নিচু এলাকায় বন্যা হতে পারে।

এই বৃষ্টিবলয়ে দেশের ওপর বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই। তবে দমকা হাওয়া থাকতে পারে বৃষ্টিবাহী এলাকায়।

বেশির ভাগ সময়েই সাগর নিরাপদ থাকতে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের বেশ আশঙ্কা রয়েছে।

বৃষ্টিবলয় ‘ঈশান’ চলাকালীন দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বৃষ্টিবলয় ঈশান চলাকালীন দেশের আবহাওয়া উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে। তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে কিছু এলাকায়।

দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে। ‘ঈশান’ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X