কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবিতে আলটিমেটাম

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : সংগৃহীত
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : সংগৃহীত

এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সদস্যসচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ।

তিনি বলেন, মেজর (অব.) সিনহা হত্যার রায় বহু আগে ঘোষণা হলেও আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ প্রকাশ করা হয়নি। এটি শুধু বিলম্ব নয়, ন্যায়বিচারের অবমাননা, শহীদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন। প্রদীপের মতো একজন দাগি খুনির শাস্তি কার্যকরে এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রচ্ছায়ায় কি অপরাধীরা বিচার এড়িয়ে যেতে পারে?

সাইফুল্লাহ খান আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এই বিলম্ব আর মেনে নেওয়া হবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।

সংগঠনটির আহ্বায়ক লেফটেন্যান্ট কমোডর (অব.) মেহেদী হাসান বলেন, সরকার কেন এই বিচার কার্যকর করছে না, তা আমাদের বোধগম্য নয়। আমাদের মনে হচ্ছে, আন্তর্জাতিক চাপে সরকার রায় বাস্তবায়নে গড়িমসি করছে। হাইকোর্ট রায় টাইপ করতে দুই মাস সময় নিচ্ছে। এটা কি দায়বদ্ধতার পরিচয়? আমরা মনে করি, সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’

আরও পড়ুন : গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের দিন (শুক্রবার) রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে বাহারছড়া চেকপোস্টে হত্যা করা হয় মেজর (অব.) সিনহাকে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ লিয়াকত আলী সাবেক মেজর সিনহা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালত ১৫ জন অভিযুক্তের রায় ঘোষণা করেন। রায়ে প্রদীপ এবং লিয়াকতকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস প্রদান করে। চলতি বছরের দুই জুন তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X