কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে, বিশ্ব তত নিরাপদ হবে : আনু মুহাম্মদ

বক্তব্য রাখছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। ছবি : কালবেলা

মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে বিশ্ব তত নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ।

গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (১৬ আগস্ট) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আনু মুহাম্মদ বলেন, দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে বিশ্ব তত নিরাপদ হবে। দেশে দেশে রাজতন্ত্রী শক্তিগুলো যত প্রতিরোধের সম্মুখীন হবে সারা বিশ্বের মানুষ, মধ্যপ্রাচ্যের মানুষ ততো নিরাপদ হবে।

তিনি বলেন, পুরো মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক ব্যবস্থা যে দাঁড়াতে পারেনি, গণতান্ত্রিক অধিকার যে জনগণের নেই, সেটা সম্ভব হচ্ছে এই সাম্রাজ্যবাদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে। বাংলাদেশে যারা ইসরায়েলের এই ভূমিকার শক্তি জোগাচ্ছে তাদের বিরুদ্ধে কণ্ঠ স্বোচ্চার করাটাই আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশে দেশে এ লড়াইটা অব্যাহত রাখা প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সে দায়িত্ব থেকেই ফিলিস্তিন সংহতি কমিটির পক্ষ থেকে আমরা সভা-সমাবেশ করছি। আমরা আশা করি এই সভা-সমাবেশগুলো আরও প্রবল হবে।

আনু মুহাম্মদ আরও বলেন, আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কারণে মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতা নিয়ে ফিলিস্তিনে গণহত্যা চালানোর সুযোগ পাচ্ছে ইসরায়েল। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। আমরা মার্কিন সাম্রাজ্যবাদ ও সৌদি আরবের ভূমিকার তীব্র নিন্দা জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X