কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের জন্য চীনের ভিসা আবেদনের নতুন নির্দেশনা

ঢাকায় অবস্থিত চীন দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকায় অবস্থিত চীন দূতাবাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদনপ্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস। দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিস্তারিত তুলে ধরা হয়েছে, যাতে প্রার্থীরা আরও দক্ষ ও সুবিধাজনক উপায়ে ভিসার জন্য আবেদন করতে পারেন।

অনলাইনে আবেদনপ্রক্রিয়া আবেদনকারীদের প্রথমে চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইট https://www.visaforchina.cn/ থেকে ফরম পূরণ করতে হবে। এ সময় পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

প্রাথমিক পর্যালোচনার ফলাফল ফরম জমা দেওয়ার পর অনলাইনে আবেদনটির প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন হবে। ফলাফল অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে౼

‘সংশোধন’ বা ‘পরিপূরক নথি প্রয়োজন’ হলে, সংশ্লিষ্ট তথ্য দ্রুত সংশোধন বা সংযোজন করে পুনরায় জমা দিতে হবে।

‘ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি’ জানানো হলে, নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

‘অনলাইন পর্যালোচনা সম্পন্ন’ ফলাফল পাওয়া মানে প্রাথমিক অনুমোদন হয়েছে।

পাসপোর্ট জমা ও বায়োমেট্রিক

প্রাথমিক অনুমোদনের পর আবেদনকারী বা তার প্রতিনিধি চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে গিয়ে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ সময় আঙুলের ছাপ দেওয়া (যদি প্রযোজ্য হয়) এবং ভিসা ফি পরিশোধ করতে হবে। এ জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

বিশেষ ছাড়

নোটিশে বলা হয়, ১৪ বছরের কম বয়সী বা ৭০ বছরের বেশি বয়সের আবেদনকারী, যারা গত পাঁচ বছরের মধ্যে একই পাসপোর্টের সঙ্গে আঙুলের ছাপ দিয়েছেন, যারা ১০টি আঙুলের জন্য আঙুলের ছাপ দিতে অক্ষম এবং যারা আগামী ৩১ ডিসেম্বরের আগে একক বা ডাবল এন্ট্রির জন্য স্বল্পমেয়াদি ভিসার জন্য আবেদন করেছেন (১৮০ দিনের কম সময়ের জন্য অবস্থান করার) তাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। তারা অন্য কাউকে তাদের পক্ষে তাদের কাগজপত্র জমা দেওয়ার অনুমতি দিতে পারেন।

ভিসা সংগ্রহ

আবেদনকারীরা পিকআপ ফরমে উল্লিখিত প্রত্যাশিত তারিখে তাদের ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত আবেদনকারীরা প্রত্যাশিত সংগ্রহের তারিখে তাদের ভিসা পেয়ে থাকেন।

প্রক্রিয়াকরণের সময়

দূতাবাস জানিয়েছে, অনলাইন আবেদন সফলভাবে জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল সাধারণত এক কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হবে। ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দেয়ার দিন থেকে শুরু করে, নিয়মিত প্রক্রিয়াকরণে সাধারণত চার কর্মদিবস লাগে, যখন জরুরি প্রক্রিয়াকরণ ভিসা সংগ্রহের জন্য তিন কর্মদিবস সময় প্রয়োজন হয়।

চীন দূতাবাস বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে, যারা এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান, তারা যেন নির্ধারিত সময়সীমা মেনে চলেন, অন্যথায় ভ্রমণ পরিকল্পনায় দেরি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

সড়কে প্রাণ গেল ২ জনের

১০

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

১১

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

১২

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

১৩

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৪

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

১৬

গত বছরের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী!

১৭

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

১৮

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী

১৯

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা 

২০
X