বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:২৮ এএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা, মালিকের ভাইসহ গ্রেপ্তার ৩

ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩। ছবি : কালবেলা
ফরচুন সুজের চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩। ছবি : কালবেলা

ইউরোপে রপ্তানির জন্য বরিশাল থেকে পাঠানো ফরচুন সুজ লিমিটেডের কোটি টাকার জুতা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠান মালিকের ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় দুটি কাভার্ডভ্যানে থাকা ১০ হাজার ৮১২ পিস জুতা উদ্ধার করা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, এসব জুতার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন ফরচুন সু গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই রবিউল ইসলাম (৪০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর খানবাড়ির আব্দুর রব খানের ছেলে মু. জামাল হোসেন (২৯) এবং ঝিনাইদহ সদরের চোরকোল মধুহাটি গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শান্ত (২৬)। হোসেন ও শান্ত কাভার্ডভ্যান চালক।

ঘটনার বিষয়ে ফরচুন সুজ লিমিটেডের সিনিয়র হিসাব কর্মকর্তা জাহিদ হাসান কাউনিয়া থানায় মামলা করেছেন। মামলায় বলা হয়, ইউরোপের নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশে রপ্তানির জন্য বরিশালের কাউনিয়া বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত ফরচুন সুজ কারখানা থেকে জুতা দুটি কাভার্ডভ্যানে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে পাঠানো হয়। কাভার্ডভ্যান দুটি ভাড়া করেন প্রতিষ্ঠান চেয়ারম্যানের ভাই রবিউল ইসলাম।

গত ২৭ অক্টোবর রাত ৮টার দিকে জুতাবোঝাই কাভার্ডভ্যান দুটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়। ২৮ অক্টোবর বন্দরে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তারা সেখানে পৌঁছায়নি। চালক এবং রবিউল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

এ পরিস্থিতিতে প্রতিষ্ঠান চেয়ারম্যানের নির্দেশে ২৯ অক্টোবর বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা করেন হিসাব কর্মকর্তা জাহিদ হাসান। মামলার সূত্র ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে কাভার্ডভ্যান ভর্তি জুতা উদ্ধারসহ দুই চালককে গ্রেপ্তার করে কাউনিয়া থানার পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, রবিউল ইসলামের নির্দেশেই চালকরা জুতা আত্মসাতের চেষ্টা করেছিল। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে বরিশালে আনা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X