রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা বারের আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপন

জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ঢাকা বার। ছবি : কালবেলা
জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ঢাকা বার। ছবি : কালবেলা

ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে সনাতন ধর্মের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। এদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। জন্মাষ্টমী উদযাপন আয়োজন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট বাসুদেব গুহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ, ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঞা, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জন্মাষ্টমী উদযাপন আয়োজন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট অশোক কুমার দত্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বলেন, যুগে যুগে যখন মানুষ বিপথে চলে যায়। তখনি আপনাদের ধর্মের অবতার ও আমাদের ধর্মের পথপ্রদর্শকরা আবির্ভূত হন। তাদের প্রত্যেকের উদ্দেশ্যই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। আমাদের মাঝে হানাহানি দূর করা। আমরা যেন একই সাথে একই দেশে একই সমাজে শান্তিতে বসবাস করতে পারি, সেইকথাই তারা বলে গিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ বলেন, জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি মহান আদর্শ ও মূল্যবোধের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত আমাদের শিখিয়ে যায় সত্য ধর্ম ন্যায় ও ভালোবাসার প্রতীক। আমাদের ইসলামেও ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা ভিন্ন ধর্মের হলেও আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, ভালোবাসতে পারি এবং সমাজে শান্তির বীজ বপন করতে পারি।

এছাড়া অনুষ্ঠানে পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। জন্মাষ্টমী উদযাপন আয়োজন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট বাসুদেব গুহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ, ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঞা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১০

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১১

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১২

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৪

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৬

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৭

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৯

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

২০
X