নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি

শিরীন আক্তার শেলী। ছবি : কালবেলা
শিরীন আক্তার শেলী। ছবি : কালবেলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত অব্যাহতিপত্রে বলা হয়, বিগত ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে সূত্র এনসিপি/শোকজ/২০২৫-২০২৬/১০ মূলে আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই নোটিশ প্রদানের পরও আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তাহা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

এতে বলা হয়, এমতাবস্থায়, আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এদিকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর ‘কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না‘ তার যথাযথ ব্যাখ্যা জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা জমা দিয়েছেন কি না জানা যায়নি। শিরীন আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, তিনি শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর ব্যাখ্যা জমা দিয়েছেন কি না, এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া যাবে না।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রবিবার শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।

গত মার্চে জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির উত্তরাঞ্চলের সংগঠকের পদ পান নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১০

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১১

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১২

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৩

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৪

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৫

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৬

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৭

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৮

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৯

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

২০
X