কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পে-কমিশনের সভায় দাবি উত্থাপিত না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের ক্ষোভ

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সভায় অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের দাবি নিয়ে কোনো আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

রোববার (৫ অক্টোবর) সংগঠনটির সভাপতি রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়। একইসঙ্গে তাদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম-ষষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের কর্মপদ্ধতি নির্ধারণ এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণ বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হলেও অধস্তন আদালতে কর্মরত সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি স্থান পায়নি। সভার সিদ্ধান্ত মোতাবেক কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া আগামী ৯ অক্টোবর কমিশন সংশ্লিষ্ট অংশীজনদের (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, আইন মন্ত্রণালয়, আইন কমিশন ও বিচার প্রশাসন ইনস্টিটিউট) সঙ্গে বিচারকদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণ বিষয়ে মতবিনিময় করবেন। কিন্তু সহায়ক কর্মকর্তা-কর্মচারীরা আলোচনার বাইরে। কমিশনের আলোচনায় বিচার বিভাগে কর্মরত একমাত্র বিচারকের বেতন ভাতা বিষয়ে আলোচনা হলেও অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীরা নিয়ে সিদ্ধান্ত এ আলোচনায় উল্লেখ নেই। অথচ দেশের বিচার বিভাগ কার্যক্রম পরিচালনায় প্রায় ২০ হাজার সহায়ক কর্মকর্তা-কর্মচারীরা দিনরাতের শ্রমই বিচার বিভাগকে সচল রাখে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর বিচারকদের জন্য ৬টি গ্রেড রেখে পৃথক পে-স্কেলসহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও দিনের পর দিন অধস্তন আদালতের সহায়ক কমকর্তা-কর্মচারীরা এই কাঠামোর বাইরে রয়েছেন। যদি বিচারক আদালতের হৃদপিন্ড হন তবে অধস্তন আদালতের সহায়ক কমকর্তা-কর্মচারীগণ স্নায়ুতন্ত্র। মামলার নথি প্রস্তুত করা থেকে শুরু করে রায় প্রচার নিশ্চিত করা পর্যন্ত প্রতিটি ধাপে কর্মকর্তা-কর্মচারীর অবদান অপরিহার্য। তাদের অক্লান্ত শ্রম ছাড়া জুডিসিয়াল কার্যক্রম কার্যত অচল।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মো. রেজোয়ান খন্দকার বলেন, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় যে রোডম্যাপ ঘোষণা করেছেন, তাতে অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের কোনো প্রতিফলন নেই। বিচার বিভাগের মর্যাদা রক্ষায় প্রথম শর্তই হলো বৈষম্যহীন কাঠামো নিশ্চিত করা।’

সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করার পরে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলেও অধস্তন আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। আগামী ৯ অক্টোবরের সভায় যদি সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হয় এবং ২০২৫ সালের জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদনে যদি আবারও কর্মচারীরা বঞ্চিত হন, তাহলে লাগাতার শাটডাউনসহ কঠোর কর্মসূচি ঘোষণার জন্য অ্যাসোসিয়েশন প্রস্তুত থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X