কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:৫৪ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

নাইম রহমান। ছবি : সংগৃহীত
নাইম রহমান। ছবি : সংগৃহীত

নিখোঁজের ২ দিন পর বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (ডিডি) নাইম রহমানকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়। নাইম নিখোঁজ হওয়ার পর ডিএমপির মিরপুর মডেল থানায় একটি জিডি হয়েছিল।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন জিডি তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার সন্ধান পাওয়া গেছে। তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশকে বিষয়টি আমি জানিয়েছি। আমি এখন মাদারীপুর যাচ্ছি সেখানে গিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসব।’

এর আগে রোববার (৯ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে বের হয়ে নিখোঁজ হন নাইম। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় থাকেন। এ ঘটনায় নাইমের বাবা সাজ্জাদ রহমান জলি সোমবার (১০ নভেম্বর) ডিএমপির মিরপুর মডেল থানায় জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, রোববার সকাল অনুমানিক ১০টায় আমার ছেলে আমাদের উত্তর পীরেরবাগ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার অফিসে যাওয়ার পর আর বাসায় ফেরত আসেননি।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১০

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১১

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১২

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৩

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৪

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১৫

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১৬

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১৭

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৮

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১৯

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০
X