মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এডিসি হারুনকাণ্ড : আরও সাত দিন সময় চায় তদন্ত কমিটি 

হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত
হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত

শাহবাগ থানা হেফাজতে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপির গঠিত তদন্ত কমিটি আরও সাত দিন সময় চেয়েছে। তবে সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ডিএমপি কমিশনার। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন ডিএমপি কমিশনার।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

৯ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু তারা আবারও পাঁচ দিন সময় বৃদ্ধির আবেদন করেন। পরে তাদের ৫ দিনের সময় বাড়িয়ে দেন কমিশনার।

নারীঘটিত বিষয় নিয়ে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে নিয়ে নির্যাতন করেন তৎকালীন এডিসি (সাময়িক বরখাস্ত) হারুন অর রশীদ ও থানা পুলিশের সদস্যরা। এতে নাঈমের পাঁচটি দাঁত উপড়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে চিকিৎসাধীন। আলোচিত এ ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তফাকে বদলি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X