কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ভিসানীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না : ডিএমপি

ডিএমপির মুখপাত্র উপপুলিশ (ডিসি) মো. ফারুক হোসেন। ছবি : কালবেলা
ডিএমপির মুখপাত্র উপপুলিশ (ডিসি) মো. ফারুক হোসেন। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশ পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত মিডিয়া সেন্টারে এ মন্তব্য করেছেন ডিএমপির মুখপাত্র উপপুলিশ (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, ভিসানীতি নিয়ে গতকাল আমরা যে নিউজটা দেখেছি সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। তারা বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে তারা ভিসানীতি প্রয়োগ করেছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে তারা ভিসানীতি প্রয়োগ করেছে সেই তালিকা কিন্তু আমরা পাইনি।

তিনি আরও বলেন, এখানে অবসরপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য থাকতে পারেন, আবার অন্য কোনো বাহিনীর সদস্য থাকতে পারেন। অথবা দায়িত্বে থাকা পুলিশ অফিসার বা অন্যকোনো বাহিনীর সদস্যও হতে পারেন। যাদের বিরুদ্ধে ভিসানীতি আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবেন না। বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা দুই লাখের উপরে। এই সদস্যদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে যেতে চায় আমার প্রশ্ন। খুবই নগণ্য কিছু সদস্য হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের ওপর এই ভিসানীতির কোনো প্রভাব পড়বে না।

ডিসি মিডিয়া বলেন, পুলিশ বাহিনী যেভাবে কাজ করে, সেই কাজের ওপরও কোনো প্রভাব পড়বে না যুক্তরাষ্ট্রের ভিসানীতির কারণে। পুলিশ বাহিনী আইনের মধ্য থেকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করছে। পুলিশ আগে এভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। এই ভিসানীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে বিশ্বাস করি।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির সম্পর্কে ডিএমপির মুখপাত্র বলেন, আমরা তো আইনের মধ্য থেকেই কাজ করি। আগামী নির্বাচনে পুলিশ যে দায়িত্ব পালন করবে সেটা আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনীর লোকজনও থাকবে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনে যে দায়িত্ব পালন করতে আমাদের বলবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে, ভিসানীতি দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X