কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৬:২৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পর্যবেক্ষকদের সঙ্গে যে কথা হলো আইনমন্ত্রীর

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা
মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা

নির্বাচনকে সামনে রেখে ঢাকায় এসেছে মার্কিন পর্যবেক্ষক দল। এ সময় তারা আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কী কথা হলো তা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল বিভিন্ন বিষয়ে জানতে চাইলেও নির্বাচন নিয়ে কোনো পরামর্শ দেননি।

বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, নির্বাচন কমিশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার জন্য আইনের কিছু পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন করা হয়েছে। আমি তাদের বলেছি, তপশিল ঘোষণার পরপরই নির্বাচন সংক্রান্ত যেসব অফিস-আদালত, ডিপার্টমেন্ট আছে, সেগুলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে।

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আনিসুল হক বলেন, আমি তাদের বলেছি, শেখ হাসিনার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের জনগণের কাছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে।

বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মধ্যকার পার্থক্য জানতে চাইলে সেই পার্থক্যের কথা তাদের অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাকে কোনো পরামর্শ দেননি তারা, শুধু জানতে চেয়েছেন।

আনিসুল হক বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, জুডিশিয়ারি সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি জুডিশিয়ারির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরেছি। মামলাজট সম্বন্ধে জানতে চেয়েছেন, এজন্য আমরা কী করেছি সেটি বলেছি।

তিনি বলেন, সংলাপ হবে কিনা- জানতে চাননি। কেউ নির্বাচনে আসবে না- এমন আশঙ্কা করা হচ্ছে কিনা, এটা জিজ্ঞাসা করেছেন। আমি বলেছি, শেখ হাসিনার সরকার চায় সব দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না সেটা সেই দলের সিদ্ধান্ত।

গত শনিবার (৭ অক্টোবর) থেকে নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সফরের পঞ্চম দিনে দলটির প্রতিনিধিরা সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে।

প্রথমে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, তাদের নিশ্চিত করা হয়েছে, দেশে বর্তমানে সহিংসতা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ বিরাজ করছে। আগামী নির্বাচনে অতীতের মতো সহিংসতার কোনো আশঙ্কা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X