কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০২:৫০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা শহরে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন 

সচিবালয়ের সামনে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
সচিবালয়ের সামনে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শব্দদূষণের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘১ মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সচিবালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়া সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করছে। এজন্য বিভিন্ন ধরনের বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে। সরকার শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাড়িচালকসহ সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণ প্রদান করা হবে। একাজে সফল হতে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহায়তা নেওয়া হবে। সবাইকে সাথে নিয়েই শব্দদূষণ নিয়ন্ত্রণে সফল হবে সরকার।

এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ কর্মসূচি সফল করতে ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি (ওয়ার্ড কাউন্সিলর), বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারী, ট্রাফিক পুলিশের সদস্য ও ঢাকা পরিবহন মালিক সমিতির সদস্যদের উপস্থিতিতে ব্যানার/ফেস্টুনসহ মানববন্ধন, গাড়ি চালকদের মধ্যে লিফলেট/স্টিকার বিতরণ করেন।

কমলাপুর বৌদ্ধ মন্দির সড়কের অবস্থানে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। এ ছাড়াও, গুলশান-১ অবস্থানে নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, বিজয় সরণি মোড়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, যাত্রাবাড়ীতে বিএফআইডিসির চেয়ারম্যান নাসির উদ্দিন, গাবতলীতে বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন; শাহবাগ মোড়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক; মগবাজারে অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম; মহাখালীতে প্রধান বন সংক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী; মিরপুর ১০ নং গোলচত্বরে উপপ্রধান বন সংরক্ষক এবং সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়; উত্তরায় বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১০

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১১

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১২

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৩

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৫

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৬

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৭

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৮

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

২০
X