কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৬:২৩ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ভৈরবের ট্রেন দুর্ঘটনার কারণ

ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে একটি মালবাহী ট্রেন যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধুর পেছনের ২টি বগিকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। মালবাহী ট্রেনটি সিগন্যাল না মানায় এ ঘটনা ঘটেছে বলে জানায় বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৩ অক্টোবর) পৌনে ৪টার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পূর্ব) নাজমুল ইসলাম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মালবাহী ট্রেনটি সিগন্যাল না মানায় এ সংঘর্ষ হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা জানান, ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, ঘটনাস্থলে উৎসুক জনতা ব্যাপকহারে ভিড় করছেন। যার কারণে উদ্ধারকাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন মাইকিং করে বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ মিয়া জানান, দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এগারসিন্ধু গোধূলী ট্রেনটি। ভৈরব স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় জগন্নাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনার (মালবাহী ট্রেন) সিগন্যাল অমান্য করে এগারসিন্ধুর ট্রেনের পেছনের ৩টি বগির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বগি ৩টি তছনছ হয়ে যায়। মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X