কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৪:৩৩ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশে কালবেলার ৫ সাংবাদিক আহত

বাম থেকে আহত কালবেলার সাংবাদিক তারেক, মুসা ও রাফসান জানি। ছবি : কালবেলা
বাম থেকে আহত কালবেলার সাংবাদিক তারেক, মুসা ও রাফসান জানি। ছবি : কালবেলা

রাজধানীতে তিন দলের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক কালবেলার ৫ সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন- কালবেলার ক্রাইম রিপোর্টার রাফসান জানি, মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল, তৌহিদুল ইসলাম তারেক ও জনি রায়হান।

শনিবার (২৮) দুপুরের দিকে তিন দলের সমাবেশ চলাকালে তাদের ওপর আক্রমণ হয়।

রাফসানের সঙ্গে থাকা কালবেলার জ্যৈষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্য জানিয়েছেন, কাকড়াইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে ভিডিও ফুটেজ নিচ্ছিলেন সাংবাদিক রাফসান জানি। পুলিশের ওপর হামলার এই ফুটেজ সংগ্রহকালে বিএনপির নেতাকর্মীরা রাফসানের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় রাফসানের গলায় কালবেলার আইডিকার্ড ঝুলানো থাকলেও তাকে এলোপাথাড়ি মারধর করে। হামলায় তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে। এ ছাড়া তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। তার অবস্থা গুরুতর।

রুবেল বলেন, কাকরাইল মোড়ে বিএনপির মহাসমাবেশের সংবাদ সংগ্রহের সময় একটি ইট আমার হাতে এসে লাগে। বর্তমানে হাতে অনেক ব্যথা অনুভব করছি।

তারেক বলেন, নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সাংবাদিকদের ওপর চড়াও হয় কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী। এ সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ওপরেও কয়েকজন অতর্কিত হামলা চালায়। লাঠিসোটা নিয়ে আমার মুখে ও শরীরে প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আমার মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায় তারা।

মুসা বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য আওয়ামী লীগের শান্তি সমাবেশে তাদের কিছু নেতাকর্মীকে আমি ও আমাদের মিডিয়ার সহকর্মীরা বসতে বলি। এ সময় তারা আমাদের ওপর চড়াও হয় এবং আমাকে নিচে ফেলে পেটাতে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X