কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইসির সচিব ছাড়া কেউ গণমাধ্যমে কথা বলবেন না

নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের সচিব ছাড়া কেউ গণমাধ্যমের সাথে কথা বলবেন না। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে মুখপাত্র করে এমন একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশটি জারি করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালি) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিগণকে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয়/বিভাগে সচিব, মহাপুলিশ পরিদর্শক, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন অফিস জারি করেছিল ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নভেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করতে চায় সংস্থাটি। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X