কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধে মাঠে ১৫২ প্লাটুন বিজিবি

বিজিবির টহল। ছবি : সংগৃহীত
বিজিবির টহল। ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতসহ সমমনা দলের ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে অবরোধ।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ৯টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (গাজীপুর) একটি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আটটি বাস, একটি পিকআপ পুড়ে যায়।

আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।

এর মধ্যে, রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে, আরামবাগ, লাল সবুজ নামে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

রাত ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময় যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত সাড়ে ৯টায় গাজীপুরের জুগিতলায় একটি পিকআপ আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত পৌনে ১১টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

রাত ১১টার দিকে আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডের কাছে শিখড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

রাত ১২টায় রূপনগর থানার সামনে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকার বাইরে রাত সাড়ে ৩টায় বরিশালে মা এন্টারপ্রাইজ নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সবশেষ আজ সকালে অবরোধ শুরুর ১০ মিনিটের মাথায় রাজধানীর সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X