কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কর্মচারীর বাড়িতে বেড়াতে এলেন সৌদি নাগরিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কর্মচারীদের কাজে মুগ্ধ হয়ে ভালোবাসার টানে সৌদির খামার মালিক শামীম আহাম্মদ হলিবি (৬০) সফর করতে এসেছেন বাংলাদেশ। সঙ্গে এসেছেন তার ছেলে আব্দুল লিল হলিবি (৪৫)। তারা দুজন সৌদি আরবের দাম্মামের আল হাসার খালিদিয়া এলাকার অধিবাসী।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের হোসেনপুর পৌঁছান তারা।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত চান মিয়ার ছেলে খাইরুল ইসলাম (৪০), আব্দুল হামিদ (৩৫) ও সারোয়ার হোসেন সাহিদ (৩০) চাকরি করেন সৌদি আরবের দাম্মাম আল হাচা শহরের বাসিন্দা সামিম আহমেদ হলিবির খামারে। এর মধ্যে খাইরুল ২০ বছর ধরে মাজরায় (বাগানে), হামিদ সাত বছর মাজরায় ও সাহিদ সাত বছর ধরে গাড়িচালকের কাজ করছেন সেখানে।

জানা যায়, খামার মালিকের সাথে দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে কফিল (মালিক) সামিম আহমেদ হলিবির সঙ্গে একটা সখ্যতা গড়ে ওঠে। এসময় মালিকের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি। যে সম্পর্কের টানে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন তারা। ছুটে আসনে বাংলাদেশে কর্মচারীদের বাড়িতে।

এর আগে গতকাল সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সৌদি নাগরিক ও তার ছেলে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিরেন কর্মচারী খাইরুল ইসলাম। পরে হেলিকপ্টারে চড়ে হোসেনপুর উপজেলার পৌর এলাকার ঢেকিয়া খেলার মাঠে এসে নামেন।

এ সময় সৌদি মালিক ও তার ছেলেকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান স্থানীয়রা। পরে প্রাইভেটকারে চড়ে কর্মচারীদের পৌর এলাকার বাসায় যান তারা। আগামী তিন দিন ঘুরে দেখবেন বাংলাদেশের সৌন্দর্য।

দীর্ঘযাত্রার পর বাংলাদেশে আসতে পেরে নিজের অনুভূতি জানাতে গিয়ে সামিম আহমেদ হলিবি বলেন, খুবই ভালো লাগছে। বাংলাদেশে আসতে পেরে আমি অনেক খুশি। তারা (খাইরুল, হামিদ ও সাহিদ) শুধু আমার কর্মচারী না আমার সন্তানের মতো। সততা ও বিনয়ের জন্য এবং আমার প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য তাদের ওপর আমি অনেক বেশি নির্ভরশীল।

প্রবাসী কর্মচারী আব্দুল হামিদ জানান, বাড়িতে কফিল (মালিক) আসায় ভীষণ আনন্দ হচ্ছে। ওনারা (মালিক ও তার ছেলে) আমাদের গ্রাম-শহর ঘুরে দেখবেন। বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি সম্পর্কে তাদের আগ্রহ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X