কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে লঘুচাপের পূর্বাভাস, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

আবহাওয়ার স্যাটেলাইট চিত্র। পুরোনো ছবি
আবহাওয়ার স্যাটেলাইট চিত্র। পুরোনো ছবি

আগামী রোববারের (২৬ নভেম্বর) মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরবর্তীতে এটি ঘনীভূত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২৬ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং এর পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলির রেশ কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে, যার নাম মিগজাউম। এর কবলে প্রভাবিত হতে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল।

ভারতীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন, ‘আগামী রোববার দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে; যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে অবস্থিত। সেই সম্ভাব্য নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সোমবার (২৭ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।’

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা- সে বিষয়ে ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তবে মডেল অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদি শেষ পর্যন্ত ওই সম্ভাব্য নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে সেটির নাম হবে মিগজাউম।

বঙ্গোসাগরে চলতি বছর এ সাইক্লোনের জন্ম হলে সেটির নাম হবে মিচাহং, তবে উচ্চারণ করতে হবে মিগজাউম। মিয়ানমার এই নাম প্রস্তাব করেছে। তবে স্থানভেদে ঘূর্ণিঝড়ের এ নাম পরিবর্তন হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ২০ মিনিটে।

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুর ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X