স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়া নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইপর্বে অবিশ্বাস্য সাফল্য অর্জন করে মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবল দল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার আসন্ন এশিয়ান কাপে জায়গা করে নেওয়া এই দলকে বিমানবন্দর থেকেই বরণ করে নেওয়া হয় জমকালো আয়োজনে। হাতিরঝিলে ক্লান্ত দলকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা, যেখানে মিষ্টি ও ফুল দিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।

এই ইতিহাস গড়া সাফল্যের পর সোমবার রাতে বড় খবর আসে ক্রীড়াঙ্গন থেকে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন। তার এই উদ্যোগে খেলোয়াড়দের মনোবল যেমন আরও চাঙ্গা হবে, তেমনি দেশের ক্রীড়াপ্রেমী মানুষও আনন্দে উদ্বেল।

তবে এই আনন্দের ভিড়েও কিছু প্রশ্ন থেকে গেছে। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে যে দেড় কোটি টাকার বোনাস ঘোষণা করেছিল বাফুফে, সেটি এখনো খেলোয়াড়দের হাতে পৌঁছায়নি। এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার পরও নতুন কোনো বোনাসের ঘোষণা আসেনি বাফুফের পক্ষ থেকে। বরং শুধু সংবর্ধনা আর ফুল-মিষ্টির মধ্যে সীমাবদ্ধ থেকেছে তাদের আয়োজন।

অন্যদিকে, ভারতের নারী ফুটবল দল এশিয়ান কাপে ওঠার পর ৫০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৫৫ লাখ টাকার সমপরিমাণ পুরস্কার পেয়েছে। সে তুলনায় বাংলাদেশের খেলোয়াড়রা এখনো প্রাপ্য অর্থের জন্য অপেক্ষায়।

ক্রীড়া উপদেষ্টার ঘোষণায় অবশ্য নতুন করে আশার আলো দেখছেন ঋতুপর্ণারা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাওয়া এই দলটি ইতোমধ্যেই নতুন যুগের সূচনা করেছে। এ অর্জন শুধু ফুটবল নয়, পুরো দেশের নারী ক্রীড়া আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন সবার প্রত্যাশা, আগের বোনাসের টাকা দ্রুত পরিশোধের পাশাপাশি নতুন পুরস্কারের অর্থও দ্রুত খেলোয়াড়দের হাতে পৌঁছে দেওয়া হবে, যেন তারা আরও মনোযোগী হয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X