কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের শুরুতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ডিসেম্বরের শুরুতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ছবি : সংগৃহীত
ডিসেম্বরের শুরুতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ছবি : সংগৃহীত

ডিসেম্বরের শুরুতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সর্বশেষ দুটি ঘূর্ণিঝড় (হামুন ও মিধিলি) অপেক্ষা বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে আবহাওয়া ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, বিশ্বের প্রধান প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো আগামী ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপের আশপাশে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা নির্দেশ করছে। সমুদ্রের পানির তাপমাত্রা ও ভারতীয় উপমহাদেশের ওপর সাব-ট্রপিকাল জেট স্ট্রিমের অবস্থানের প্রভাবে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ২৮ থেকে ২৯ নভেম্বরের মধ্যে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ২৯ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। ডিসেম্বর মাসের ১ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ডিসেম্বর মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলো ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী কোনো এলাকার ওপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে।

ডিসেম্বরের সম্ভাব্য ঘূর্ণিঝড়টির ক্ষতিকর প্রভাব সর্বনিম্ন পরিমাণে নামিয়ে আনতে পূর্ব-প্রস্তুতি দরকার উল্লেখ করে মোস্তফা কামাল কিছু পরামর্শও জানিয়েছেন।

কৃষকদের জন্য পরামর্শ

সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের প্রায় সব জেলার কৃষকদের অনুরোধ করব যে, জমিতে পাকা ধান থাকলে তা কেটে মাড়াই করার জন্য। শীতকালীন শাক-সবজির জমিতে ঘূর্ণিঝড়ের সময় যেন পানি জমে শস্যের ক্ষতি না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সেন্টমার্টিন দ্বীপগামী পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা

২৮ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত টেকনাফ-টু-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ২৮ নভেম্বরের মধ্যে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপ ত্যাগ না করলে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রগামী জেলেদের জন্য পূর্বাভাস

সম্ভাবনা খুবই বেশি আগামী সপ্তাহের সম্ভাব্য ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম, কক্সবাজার ও রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করার। দ্বীপের জেলেরা যেন অবশ্যই ২৮ নভেম্বরের মধ্যে উপকূলে ফেরত চলে আসার প্রস্তুতি নিয়ে রাখে; কিংবা সেই হিসাব করেই সমুদ্রে যাত্রা করে যে জেলেরা এই সপ্তাহে সমুদ্রে যাত্রা করার পরিকল্পনা করেছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে চলতি বছর এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে সেটির নাম হবে মিচাহং, তবে উচ্চারণ করতে হবে মিগজাউম। মিয়ানমার এই নাম প্রস্তাব করেছে। তবে স্থানভেদে ঘূর্ণিঝড়ের এ নাম পরিবর্তন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X