ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সীমানা পুনর্বিন্যাসের প্রকাশিত খসড়া তালিকা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৩টি ইউনিয়নের মানুষ। ছবি : কালবেলা
সীমানা পুনর্বিন্যাসের প্রকাশিত খসড়া তালিকা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৩টি ইউনিয়নের মানুষ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রকাশিত খসড়া তালিকা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কিক্ষোভ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ৩টি ইউনিয়নের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন- নির্বাচন কমিশন গত ৩০ জুলাই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করে। এ সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও জনবিরোধী বলে দাবি করেন। প্রতিবাদকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন, এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, এর আগেও দফায় দফায় তারা একই দাবিতে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিক্ষোভকারীদের দাবির বিষয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X