কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে প্রার্থিতা বাতিল হলে করণীয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত ৩০ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন ৩০০ আসনের জাতীয় নির্বাচনের জন্য দুই হাজার সাতশর বেশি প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন চলছে যাচাইবাছাইয়ের কাজ।

নির্বাচনী বিধিমালার নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ না করলে মনোনয়ন জমা দেওয়ার পর কিংবা ‘বৈধ প্রার্থী’ হিসেবে গণ্য হলেও তার প্রার্থিতা বাতিল হতে পারে।

নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রয়োজনীয় তথ্য এবং আনুষঙ্গিক বিষয়সহ মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে আগ্রহী ব্যক্তি নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য প্রার্থিতা চাইতে পারেন।

তবে যাচাইবাছাই পর্যায় শেষ করে যখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য উপযুক্ত হিসেবে ছাড়পত্র পাবেন, তখনই তিনি প্রার্থী হিসেবে গণ্য হবেন।

তবে যাচাইবাছাই প্রক্রিয়ার পর রিটার্নিং অফিসার যদি কারও প্রার্থিতা বাতিল করে তবে এর প্রতিকারে নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন না পাওয়া ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন। সেখানেও ফলাফল তার বিপরীতে গেলে তিনি চূড়ান্ত নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারবেন।

২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করার পর আদালতে গেলেও সেই রায় বহাল থাকার উদাহরণ দেন এই বিশ্লেষক। একই বিষয় প্রার্থী হওয়ার পরও প্রযোজ্য।

সেক্ষেত্রে প্রথমেই প্রার্থিতা বাতিল করা হয় না উল্লেখ করে সাবেক নির্বাচন কর্মকর্তা টুলি বলেন, প্রথমে সতর্ক করা হয়। তারপর শোকজ করা হয়।

নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, ইলেকশন কমিশন যদি প্রার্থিতা বাতিল করে গেজেট ঘোষণা করে দেয়, তবে তার জন্য কোর্ট খোলা আছে। চাইলে সে আদেশের বিরুদ্ধে কোর্টে যেতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X