কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পেঁয়াজের বাজারে অস্থিরতা : যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

পেঁয়াজের দাম নিয়ে বাজারে অস্থিরতা বিরাজ করছে। যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন এবং আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সকাল ১০টায় বৈঠক হয়। বিকেল ৪টার দিকে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আজকে পেঁয়াজ নিয়ে কোনো নির্দেশনা ছিল কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রী ক্যাবিনেটে কিছু বলেননি, তবে সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের তরফ থেকে নির্দেশনা হচ্ছে মাঠপর্যায়ে আমাদের নজরদারি বাড়ানো। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা। নির্দেশনা পাওয়ার পরে মাঠপর্যায়ে টিম কাজ করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে পণ্যটির দাম বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ বা এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌–দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১০

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১১

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১২

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৩

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৪

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৫

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৭

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৯

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

২০
X